Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২২ জুন দল নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ০০:১৫

জাতীয় নাগরিক পার্টি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সাক্ষাৎ শেষে নাসির উদ্দিন পাটোয়ারী জানান, আগামী রোববার (২২ জুন) দল নিবন্ধনের আবেদন জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টার দিকে নির্বাচন ভবনে এসে ঘণ্টাখানকের মতো অবস্থান করেন এনসিপির নেতারা। সিইসির সঙ্গে বৈঠকে তারা রাজনৈতিক দল নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা এসেছিলাম প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা করতে। আমরা বলেছি, যে পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রবাসী ভোটারকে আওতায় আনা সম্ভব হবে সে পদ্ধতি গ্রহণ করতে।’ আগামী রোববার (২২ জুন) দল নিবন্ধনের আবেদন জমা দেওয়া বলে এ সময় জানান তিনি।

উল্লেখ্য, ২২ জুন হলো দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ সময়। এ পর্যন্ত ১০০টির মতো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে ইসি সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো