Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্লোবাল সুপার লিগ / চমক রেখে দল ঘোষণা রংপুরের

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের জন্য দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স। বেশ কয়েকজন নামীদামী বিদেশি ক্রিকেটারদের নিয়ে চমক রেখেই স্কোয়াড সাজিয়েছে রংপুর।

গত আসরের মতো এবারও রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। প্রথম আসরে সর্বোচ্চ রান করে সেরা ক্রিকেটার হওয়া সৌম্য সরকারও আছেন দলে।

তবে শ্রীলংকার বিপক্ষে সিরিজ থাকায় এই স্কোয়াডে থাকছেন না দলের দুই গুরুত্বপূর্ণ মুখ রিশাদ হোসেন ও শেখ মেহেদি। গত আসরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আরাফাত সানি।

দেশি ক্রিকেটারদের মধ্যে এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি।

বিজ্ঞাপন

বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছে দুই চমক। রংপুরের হয়ে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স ও দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবারিজ শামসি। থাকছেন ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, খাওয়াজা নাফে ও হারমিত সিং। এবার খুশদিল শাহকে পাচ্ছে না রংপুর।

আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। রংপুরের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্র্যাগস ও ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল হাসান, ইয়াসির আলি চৌধুরি, কাইল মেয়ার্স, তাবারিজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে।

সারাবাংলা/এফএম