Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ঘাস কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ঘাস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে অনিতা মন্ডল (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অনিতা মন্ডল একই এলাকার সাধু চরণের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গরুর খাবার তৈরির জন্য অনিতা মন্ডল ঘাস কাটা মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ সারাবাংলাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

শুভ মহালয়া আজ
১০ অক্টোবর ২০২৬ ১০:০৭

আরো