Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২০:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জুন) উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দারকূল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত সুইবাউ মারমা (৪২) উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর চিড়িং বড়খোলা গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে যাওয়া দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাংশু সূত্রধর জানান, সুইবাউ মারমাকে সরাসরি বুকে গুলি করে করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি শটগানের গুলির খোসা পেয়েছে।

তিনি আরও বলেন, ‘সরফভাটা খাইন্দারকুল ঠান্ডা মিয়া মুন্সী সড়কের সাকোতলা ব্রিজে তাকে খুন করে ফেলে রাখা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখছি।’

বিজ্ঞাপন

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই হিমাংশু।

সারাবাংলা/আরডি/এইচআই