Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২০:৩২

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে।

নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই