Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনা অভিমুখে প্রবাসীদের পদযাত্রা, আটকে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৫:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে গ্রেফতার হয়ে কারাবরণ শেষে দেশে ফেরা প্রবাসীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে চাইলে পুলিশ আটকে দেয় তাদের।

রোববার (২২ জুন) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে সেটি আটকে দেয় পুলিশ।

আন্দোলনকারীরা বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া বাংলাদেশিদের আবার ফেরত পাঠাতে সরকার নিষ্ক্রিয়তা দেখিয়েছে। কারাবাস শেষে দেশে ফিরে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি, পেশা হারিয়েছি, পরিবারে আর্থিক সংকটে পড়েছেন। কিন্ত সরকার আমাদের পাশে দাঁড়ায়নি।

বিজ্ঞাপন

তারা বলেন, আমিরাতে আন্দোলনের সময় গ্রেফতার হওয়া অনেকেই শুধু পথচারী ছিলেন। পুলিশের নির্বিচার ধরপাকড়ের শিকার হয়ে তারা ফেঁসে যান। সরকারকে মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে। রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানাতে হলে সরকারকে অবশ্যই প্রবাসফেরত এই ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে।

এ সময় আন্দোলনকারীরা চারটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো-

১. জুলাই ২৪ আন্দোলনের মামলায় আমিরাত কারাগারে আটক সব বাংলাদেশিকে দ্রুত মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে।

২. জুলাই ২৪ আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব প্রবাসীকে ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

৩. এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের যৌক্তিক ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে হবে।

৪. সব ভুক্তভোগী রেমিট্যান্স যোদ্ধাকে রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

সারাবাংলা/এমএইচ/এনজে