Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৫:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, ‘বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা পুলিশের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ কর্মবিরতি দিয়ে ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনীর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তাই আগামীর জাতীয় নির্বাচনে পুলিশ বাহিনীকে সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশের কাছের আস্থা জনগণের মধ্যে ফিরিয়ে আনতে হবে।’

রোববার (২২ জুন) সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। কুচকাওয়াজে ৮১৭ জন পুলিশ সদস্য অংশ নেন।

সারাবাংলা/এসডব্লিউ