Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ / ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা, ফিরলেন লিটন-তাসকিন-নাঈম

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫ ১১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকা সফরে যাওয়ার আগেই ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের যাত্রাটা শুরু হচ্ছে আগামী জুলাইয়ে। লংকানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজ ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দুই বছর পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার মোহাম্মদ নাঈম, ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

আজ ২৩ জুন, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেন।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছিলেন নাঈম। ভালো পারফরম্যান্সের সুবাদে দলে ডাক পেয়েছেন তিনি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিনও। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকারের।

বিজ্ঞাপন

ওয়ানডে দলে ফিরেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ পড়া লিটন দাস। দলে ফিরেছেন শামীম হোসেনও।

২ জুলাই কলম্বোতে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ৫ জুলাই একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ। ৮ জুলাই পাল্লেকেলেতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশ স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এফএম