Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-রিয়াদ রুটে আরও ১৮ ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৫:৫৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৯:২৪

ছবি: সংগৃহীত

ঢাকা: হুথি হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট ২৮টি ফ্লাইট বাতিল হলো। ফলে ভোগান্তিতে পড়েছে ৪ হাজার ৮৫১ জন যাত্রী।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হুথি হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আজ বিকেল পর্যন্ত মোট ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এসব ফ্লাইটের যাত্রী হলেন ৪ হাজার ৮৫১ জন। তবে সকালে বাতিল হয়েছিল ১০টি ফ্লাইট।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি, ইউএস বাংলার দুইটি, সৌদিয়া এয়ার লাইন্সের তিনটি, রিয়াদ এয়ারওয়েজের তিনটি এবং ইন্ডিগো এয়ারলাইন্সের (ট্রানজিট ফ্লাইট) ১৬টি।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর