Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার মিরপুর ট্রেন স্টেশন এলাকার সর্দ্দার পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি রেল নাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে পোড়াহদ থেকে আসা একটি ট্রেন ধাক্কা দেয় । এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।

পোড়াদহ জিআরপি পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, ‘নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর