Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়ারড্রব থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২২:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে তানিয়া আক্তার বুলু (২৬) নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় নিজ কক্ষের ওয়ারড্রব থেকে পুলিশ মরদেহ উদ্ধার ক‌রে।

নিহত তানিয়া আক্তার রবিশাল জেলার বাসিন্দা। সে ওই পল্লীর বাড়িওয়ালা শি‌রিন-স‌রোর দ্বিতীয় তলার ভাড়াটিয়া যৌনকর্মী।

যেখানকার যৌনকর্মীরা জানিয়েছেন, সকালে তানিয়ার সঙ্গে তাদের দেখা হয়েছিল। এরপর সারাদিন তাকে দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। তানিয়ার ভাড়া বাড়ির মালিককে খবর দেওয়া হলে তিনিও এসে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তানিয়ার ঘরের ওয়ারড্রবের তালা ভাঙলে তার মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন, তানিয়া নামের এক যৌনকর্মীর মরদেহ তার ঘরের ওয়ারড্রব থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো ছিল। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, সিগারেটের ছাইদানি (স্ট্রে) এবং একটি মোবাইল চার্জার কেবল জব্দ করা হয়েছে। নিহত তানিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা এলে এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম আরও জানান, হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/এসআর