Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য অস্ত্র-মাদকসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ফেনসিডিল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গবার (২৪ জুন) রাতে উপজেলার আইলচারা এলাকার একটি তিনতলা বাড়িতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত মোজাম ডাক্তারের ছেলে রনি, বাগডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইমরান খান মানিক, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ এলাকার বাসিন্দা সজীব, মিরপুর চিথলিয়া গ্রামের রাব্বি ও শাকিল।

স্থানীয়রা বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো। এমন কোনো অপকর্ম নেই যে তারা করতো না। যেমন, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম। এখানো তারা সাধারণ মানুষদের তুলে নিয়ে এসে টর্চার করত।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অপহরণ সংক্রান্ত ধারায় মামলার প্রস্তুতি চলছে। এই সংঘবদ্ধ চক্রের অনান্য সদস্যদের দ্রুত গ্রেফতার করা হবে।’

সারাবাংলা/এনজে