Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্ধার্থ রায় (৩) নামে এক শিশুর ‍মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সিদ্ধার্থ রায় ওই এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল সিদ্ধার্থ। একপর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পশ্চিম পাশে থাকা সেমিপাকা ঘরের টিনের দরজায় হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। তার মা বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘরের টিনের দরজার ওপর দিয়ে বৈদ্যুতিক তার নেওয়া হয়েছিল। অসাবধানতাবশত তারটি কেটে গিয়ে টিন বিদ্যুতায়িত হয়, যার ফলে দরজা স্পর্শ করা মাত্রই শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো