Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে জেল পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৬:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীতে রাসেল মিয়া (৪২) নামে এক জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব- ১১। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ‌র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা। এর আগের দিন বুধবার রাত দেড়টার দিকে নরসিংদী শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল মিয়া নরসিংদী পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে। একাধিক মামলায় আদালত তাকে কারাগারে পাঠায়। পরে গত বছরের ১৯ জুলাই সে কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো