Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজম্যাশন ও পাঠাও-এর সঙ্গে হামদর্দ বাংলাদেশের সমঝোতা স্মারক সই

সারাবাংলা ডেস্ক
২৭ জুন ২০২৫ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ তাদের অনলাইন বিক্রয় কার‌্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে প্রযুক্তি সহযোগী বিজম্যাশন এবং ডেলিভারি পার্টনার পাঠাও কুরিয়ার-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক (মার্কেটিং এন্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কামরুন নাহার পলিন।

বিজম্যাশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোরশেদুল হাসান প্রলয় এবং সিনিয়র কর্মকর্তা বিপাশা ইয়াসমিন।

পাঠাও কুরিয়ারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট ও রিটেইল ম্যানেজার সানিউল ইসলাম সানি এবং কর্মকর্তা ইমরান আহমেদ হিমেল।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন হামদর্দ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক এইএম বোরহান উদ্দিন, অন্যান্য বিভাগীয় কর্মকর্তা এবং ওয়েব কিংডম এর চিফ এক্সিকিউটিভ অফিসার জাকারিয়া করিম সৈকত।

অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, ‘হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে এই যুগোপযোগী পদক্ষেপটি হামদর্দের সেবাকে আরও মানুষের নাগালে পৌঁছে দেবে। এখন দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই হামদর্দের পণ্যসামগ্রী গ্রহণ করা যাবে।’

এই সমঝোতার মাধ্যমে হামদর্দ বাংলাদেশের অনলাইন স্বাস্থ্যসেবা ও পণ্য বিতরণ কার্যক্রমে এক নতুন যুগের সূচনা হলো।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো