Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোরেলগঞ্জে নিখোঁজ ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিন পর জাকির খান (৫০) নামের এক ভ্যান শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের পানগুছি নদী সংলগ্ন বারইখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকির খান পিরোজপুরের জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তিনি পরিবাবার নিয়ে দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ কেজি স্কুল রোডে বাসা ভাড়া করে থাকতেন।

জাকির খানের স্ত্রী নাসিমা বেগম জানান, তার স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায়ই তাকে মারধর করে বাড়ি থেকে চলে যেতেন। গত বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নাসিমা বেগম কিছু জানাতে পারেননি।

বিজ্ঞাপন

মোরেলগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী মরদেহ শনাক্ত করেছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো