Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে শুল্কফাঁকি দেওয়া ২ কোটি টাকার পণ্য চালান আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৮:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির চেষ্টায় ভারত হতে আনা দুই কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ঔষধ সহ বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের পণ্যের চালানটি আটক করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ বিভিন্নপ্রকার ৬০ কেজি ঔষধ, দুই বস্তায় ৯৬ হাজার পিস জিলেট ব্লেড, শাড়ি কাপড় ৬০ পিস, ২২০০পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও এক কেজি ওজনের সাদা রং এর গুড়া পাউডার। তবে পাউডারের প্রকৃতি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি কাস্টমস। পরীক্ষাগারে টেস্ট করানোর পর জানা যাবে এটা কিসের। পণ্য চালানটি আটককালীন সময়ে উপস্থিত ছিলেন-বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার মির্জা রাফেজা ও বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

বেনাপোল কাস্টম সূত্রে জানা যায়, এই পণ্যগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স দলিলুর রহমান অ্যান্ড সন্স’ এবং সিএন্ডএফ এজেন্ট ‘সার্ভিস লাইন’ বেনাপোল, যশোর। আমদানিকারক প্রতিষ্ঠান ২৬ নম্বর বন্দরের শেড ইনচার্জ যোগসাজসে চুক্তি মোতাবেক শুল্কফাঁকির চেষ্ঠা করছিল এবং পণ্যগুলো ভারত থেকে আমদানি করেছিল।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা জানান, ভারত হতে আনা আমদানি নিষিদ্ধ পণ্য চালানটি আটক করা হয়েছে। কমিশনারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো