Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সারাদেশ থেকে আসা নেতা-কর্মীদের ধরে রাখতে সকালেই মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় সমাবেশের প্রধান অধিবেশন শুরু হয়।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ওয়া প্রথম পর্বের এ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগর নেতারাসহ সারা দেশে থেকে আসা মহানগর, জেলা ও উপজেলা পর্যয়ের শীর্ষ নেতারা।

এদিকে সমাবেশে আসা নেতা-কর্মীকে উৎসাহ দিতে নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা আগেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বিজ্ঞাপন

দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সভাপতিত্বে মহাসমাবেশের মূল অধিবেশনে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলনের কেন্দ্রী নেতারা।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত— এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

আরো