Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি থেকে ভিসি ও প্রো-ভিসিদের পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির পদ থেকে বাদ দেয়া হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের। সেই পদগুলোতে দায়িত্ব দেয়া হয়েছে অন্যান্য পেশার ব্যক্তিদের।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদ্যমান অ্যাডহক কমিটি বা গভর্নিং বডিতে সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারেরা দায়িত্ব পালন করছেন, তাদেরকে পরিবর্তন করে তার স্থলে ওই কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য পদে বিভিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

উক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইমেইলে পাঠানো চিঠিতে মনোনীত ব্যক্তিদের স্ব-স্ব পদে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষকে নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটিতে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের নামের প্রস্তাব না করার জন্য সংশ্লিষ্ট কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে অনুরোধ করা হয়।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো