Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে সোলার পোল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৪:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীতে সোলার লাইটের পোল ভেঙে পড়ে লুৎফর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে, শুক্রবার (২৭ জুন) বিকেলে নীলফামারী শহরের পিটিআই মোড়ে দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই এলাকার মৃত রেজাউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার বিকেলে লুৎফর রহমান নীলফামারী শহর থেকে দোকানের মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শহরের পিটিআই মোড়ে একটি সোলারের লাইটের পোল হঠাৎ ভেঙে পড়ে তার শরীরের ওপর। এতে তিনি গুরুতর আহত হন এবং রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য নিলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সোলার পোলটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মরদেহটি বর্তমানে পরিবারের কাছে রয়েছে। আজ বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর সাঈদ জানান, “দুর্ঘটনার খবরটি সম্পর্কে আমরা অবগত। পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।”

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো