Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনবিআর ইস্যুতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর্মকর্তাদের আন্দোলনের কারণে সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রম তথা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থা থেকে উত্তরণে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।

রোববার (২৯ জুন) বিকেল ৬ টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিতদের মধ্যে রয়েছেন- ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, আইসিসিবি সহ-সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান, এমসিসিআই সহ-সভাপতি ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ প্রমুখ। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএস