Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ লিটন মিয়া (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।
‎
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎আটক লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের শিতুলিয়া এলাকার মো. আবদুল হাকিমের ছেলে।
‎
‎অভিযান পরিচালনাকালে তার কাছ থেকে ৫২.৫ কেজি গাজা, ২০০ পিস ফেনসিডিলের বোতল জব্দ করা হয়েছে।
‎
‎আসামি এবং মাদকদ্রব্যসমূহ চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো