।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রংপুর: রংপুরে স্বামীর মারপিটে তমকিনা বেগম (৫০) নামে তিন সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। হত্যার পর থেকে স্বামী নুরুল হক (৫৫) পলাতক রয়েছেন।
সোমবার ( ২ জুলাই) সকালে রংপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের নাজিরদিগর বনগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার ফজরের নামাজের আগে পারিবারিক বিষয় নিয়ে নুরুল হকের সঙ্গে ঝগড়া লাগে স্ত্রী তমকিনার। একপর্যায়ে নুরুল হক বেধড়ক মারধর করেন তমকিনাকে। এতে গুরত্বর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তমকিনা। এদিকে মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছেন স্বামী নুরুল হক
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতেধর চিহৃ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমএইচ