Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ছাত্রদলের সমাবেশে যুক্ত হয়েছেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৫:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় তিনি অনলাইনের মাধ্যমে সমাবেশ যোগ দেন। এরপর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশের শুরুতেই জুলাই শহিদদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। এর আগে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ছাত্রদলের সেই সব শহিদদের স্মরণ করেন, যারা বিগত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর ৩টায় সমাবেশ মঞ্চে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের সাবেক নেতারা।

এদিকে, সমাবেশ শুরুর ঘণ্টা খানেক আগেই শাহবাগ মোড় এবং এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। কেন্দ্রের নির্দেশ মেনে ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও জেলা শাখাগুলো ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাড়াই সমাবেশে যোগ দিয়েছেন।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ