Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সারাদেশ থেকে মিছিল নিয়ে শহিদ মিনারে এনসিপির নেতাকর্মী

ঢাবি করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৬:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: সারাদেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটি পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার পর দেখা গেছে, শহিদ মিনার প্রাঙ্গনজুড়ে জড়ো হয়েছেন। বিকেল ৪টায় সমাবেশটি শুরু হয়েছে।

এরইমধ্যে পিরোজপুর, খাগড়াছড়ি, শেরপুর, চাঁদপুরসহ কয়েকটি জেলার ব্যানারে মিছিলে এসেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও এসেছে কিছু মিছিল।

এ সময় দলের কেন্দ্রীয় ও এলাকার নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও নানাধরনের ব্যানার-ফ্যাস্টুন হাতে দেখা গেছে। তবে দলের শীর্ষ কোনো নেতাকে এখন পর্যন্ত মঞ্চে দেখা যায়নি।

বিজ্ঞাপন

চাঁদপুরের মতলব উপজেলা থেকে এসেছেন ডি এম আলাউদ্দিন। তিনি নিজেকে মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী পরিচয় দিয়ে সারাবাংলাকে বলেন, “আমাদের আজকের প্রত্যাশা সরকারের পক্ষ থেকে আজকেই নিশ্চিত করুক জুলাই সনদের বিষয়ে। আর কোনো টালবাহানা চাই না আমরা।”

নিজেকে এনসিপির সমর্থক পরিচয় দিয়ে অপর একজন বলেন, আমি একাই এসেছি, দলে কোনো পদবি নেই। নাহিদ ইসলামের বক্তব্য শুনতে এসেছি। এনসিপি রাষ্ট্র ক্ষমতায় আসুক এটাই চাই।

সারাবাংলা/কেকে/ইআ