Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ১১ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১৯:২২

আটক ১১ নারী। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির অভিযানে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দু’টি দল অভিযানে নামে ৫৬ বিজিবি। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ১১ নারীকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন।

আটকদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এদিক তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

পদক্ষেপ এনজিওতে চাকরির সুযোগ
২২ অক্টোবর ২০২৬ ১১:০৯

খুলনায় যুবককে গুলি করে হত্যা
২২ অক্টোবর ২০২৬ ০৯:৪৩

আরো