Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিবিয়ায় অপহরণের সঙ্গে জড়িত একজনকে বিমানবন্দর থেকে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত সাখাওয়াত হোসেন (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের এই সদস্যকে গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, ‘আজ সকাল সাড়ে ৬টার দিকে লিবিয়ার রাজধানী ত্রিপলিস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক প্রদত্ত আউটপাসে ১৭৫ জন বাংলাদেশি দেশে ফেরেন। চার্টার ফ্লাইট ইউজেড-২২২ যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে তথ্য সংগ্রহের সময় সিআইডি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় মানবপাচার চক্রের এক আসামিকে গ্রেফতার করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গ্রেফতার সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে গত ১৭ মার্চ মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় আরেকটি দায়েরকৃত মামলার তথ্য পাওয়া গেছে। শিগগিরই মামলাগুলো সিআইডি অধিগ্রহণ করে আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করবে।’

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত সাখাওয়াত হোসেন ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে চারটি বোটে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করানোর কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭)। এছাড়া অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন সহযোগীর নামও উঠে এসেছে, যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার, আটক ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিল।’

তিনি জানান, মানব পাচার প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জে ২ হাজার ইয়াবাসহ আটক ১
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর