Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালী ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:০৪

ঢাকা: রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তিনি ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সেখানেই বিকেলে মারা যান তিনি।

এর আগে, গত ১৭ আগস্ট রাত পৌনে ৯টার দিকে দগ্ধ অবস্থায় মীর হোসেনকে ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ইউরেকা পেট্রোল পাম্পের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি পাম্পটির নিরাপত্তা কর্মী। প্রায় ২০ বছর যাবৎ সেখানে কাজ করছেন।

বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর