Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চিলারং গ্রামে সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড (সোর্স) নামের একটি সিলিকা উৎপাদন কারখানায় নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় জড়িত পাঁচ ডাকাত সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নবিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাজেদুর রহমান মাসুদ (৪০), ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী পূর্ব শুকানপুকুরী গ্রামের ইউনুস আলী (৩৮), একই গ্রামের জসিম উদ্দিন (২৬), পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া সর্দারপাড়ার অতুল চন্দ্র রায় (৩৮), রফিকুল ইসলাম (৪৫) ও মালামাল ক্রেতা আজিজুল হক (৫০)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতচক্র ওই কারখানায় হামলা চালিয়ে ওয়েল্ডিং মেশিন, পানির পাম্প, ছয়টি ট্রান্সফরমারের তামার তার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার (২৭ আগস্ট) কারখানার ম্যানেজার সুমন কুমার রায় সদর থানায়মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে লুট হওয়া ছয়টি ট্রান্সফরমারের তামার তার উদ্ধার করা হয়েছে। বাকী মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর