Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী রানী সরকার আর নেই


৭ জুলাই ২০১৮ ১১:১২ | আপডেট: ৭ জুলাই ২০১৮ ১২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত অভিনেত্রী রানী সরকার আর নেই। শনিবার (৭ জুলাই) ভোর ৪ টার দিকে রাজধানী ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রানী সরকার বা মোসাম্মৎ আমিরুন নেসা খানম ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার দেয়।

রানী সরকার পঞ্চাশের দশকের শেষ ভাগে প্রথমে মঞ্চ, বেতার ও পরে টিভি এবং চলচ্চিত্রের অভিনয়ে যুক্ত হন। প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

রানী সরকার সাতক্ষীরার সোনাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ১৯৫৮ সালে ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ ছবিতে। ১৯৬২ সালে  মুক্তিপ্রাপ্ত ‘চান্দা’ ছবিতে শবনমের মায়ের ভূমিকায় অভিনয় করে রানী সরকার আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে তালাশ, বন্ধন, সঙ্গম, ইম ধরতি পার, আজান, কাঁচের দেয়াল, চন্দ্রনাথ, শুভদা ও দেবদাস।

সারাবাংলা/ এমএইচ