Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি আরও ১৫৮

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। এ সময়ে আরও ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৯ জন এবং নারী ৭৯ জন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০, ঢাকা উত্তর সিটিতে ২৭ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৩৩ হাজার ৪৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩০ জনের।

এর আগে, বৃহস্পতিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর