Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরার অভয়ারণ্য এলাকা থেকে ৫ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্চের অভয়ারণ্য থেকে পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে কাঁচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তিনটি নৌকা।

আটককৃতরা হলেন-শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রবিউল ইসলাম, আশিকুর রহমান, আব্দুল কাদের, মোস্তফা গাজী ও আবুল বাসার।

সাতক্ষীরা রেঞ্চের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, ‘পয়লা সেপ্টেম্বর থেকে বন বিভাগ থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের ভেতরে থাকা নদী ও খালে মাছ ধরছেন জেলেরা। আটক বনজীবীরা অবৈধভাবে সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে। সেখান থেকে তাদের আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

সেইসঙ্গে জব্দ করা হয়েছে তিনটি নৌকা এবং বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর