Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় চোর সন্দেহে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: জেলার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার শাকতলা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়।

র‍্যাব জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ ও ১৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে রাতেই তাদের গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু, বুড়িচং উপজেলার কাটাজঙ্গলএলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।

বিজ্ঞাপন

নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।

র‍্যাব কমান্ডার সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বুড়িচং থানাধীন সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তারা স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে এবং পুনরায় চুরি করতে আসলে ধরতে উৎ পেতে থাকে। গতকাল (শুক্রবার) দুপুরে জয় চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করেন। এ সময় গ্রেফতার তিন আসামি জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও দুটি কুকুর লেলিয়ে দেয়।
এই ঘটনায় কুকুর তাকে একাধিকবার আক্রমণ করে।

এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর