Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর সড়কে পানি, বিদ্যুতায়িত হয়ে বাইসাইকেল চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর নাজিরাবাজারে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি একটি বেকারির কর্মচারী ছিলেন।

সোমবার (২২ সেপ্টম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন রোডের একটি গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেলযোগে তিনি নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সাইকেলটি নিয়ে পানিতে পরে যান। পরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে তোলে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই রাস্তায় বিদ্যুতের খাম্বা আছে রয়েছে বৃষ্টিতে রাস্তাটিতে অনেক পানি জমেছে। ধারণা করা হচ্ছে, সেখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন।

মৃত আমিনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। হাজারীবাগের বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন আমিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর