Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপার টাইফুন ‘রাগাসা’ ফিলিপাইনে আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার টাইফুন রাগাসার প্রভাবে বিপর্যস্ত ফিলিপাইনের উত্তরাঞ্চল। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ধ্বংসযজ্ঞের আশঙ্কায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে “বিপর্যয়কর” বলে অভিহিত করেছে।

ঘণ্টায় ২৩০ কিলোমিটার গতির বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টি এবং ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কায় ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ব্যাপক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ম্যানিলাসহ দেশের অনেক অঞ্চলে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ফিলিপাইনের উত্তরাঞ্চলে সুপার টাইফুন ‘রাগাসা আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য “বিপর্যয়কর” বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফিলিপাইনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপের স্থলভাগে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বা ১৪৩ মাইল বেগে টাইফুনটি দক্ষিণ চীনের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রাগাসা “জীবন-হুমকিপূর্ণ ঝড়ো হাওয়ার ঝুঁকি” নিয়ে আসছে, যার উচ্চতা ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত ছাড়িয়ে যাবে। ব্যাপক বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে সুপার টাইফুন আঘাত হানার খবরে রাজধানী ম্যানিলা সহ দেশটির বিস্তীর্ণ অংশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। দেশটির দুর্গম উপকূলীয় এলাকা বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং পূর্বাঞ্চলের কাউন্টি হুয়ালিয়েন থেকে প্রায় ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া সোমবার ভোর থেকে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের বনাঞ্চল এবং নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ছবির গল্প কাশবনের ট্রেন
১১ অক্টোবর ২০২৬ ১৭:২৫

আরো

সম্পর্কিত খবর