Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ ৮ দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। অন্যদিকে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ‘দুর্গাপূজায় ভারতের অভ্যন্তরে অনেক আনুষ্ঠানিকতা থাকে যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে পরবর্তী শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আট দিন বন্ধের পর ৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর