Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইছামতিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার আটঘরিয়ায় ইছামতি নদীতে পড়ে হোসাইন ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসাইন ইসলাম গোপালপুর গ্রামের আমিরুল ইসলাম জিহাদীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে ইছামতি নদী হওয়ায় হোসাইন নদীর পাড়ে খেলতে যায়। পরে ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর