Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে ৩ কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত তাদের কাউকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ কিশোরীরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতো বোন কেশন মাইজাল এলাকার মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিখোঁজ ওই তিন কিশোরী গত বৃহস্পতিবার খালাতো বোনের বিয়ের দাওয়াতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে। শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারে অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছায়। তাদেরকে খুঁজে পাওয়া না যায় পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর