Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ২৩৩, আক্রান্ত ছাড়াল ৫৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৮:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সবমিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪১৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ১৩৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল রোববার দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হন। আর ওই সময়ে মৃত্যু হয় ৫ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওইবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর