Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের মাঠে জয়ের বিকল্প ছিল না হামজাদের সামনে। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। ১-১ গোলের এই ড্রয়ে শেষ হয়ে গেল বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন।

ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। রাকিবের ৮৪ মিনিটের গোলে ম্যাচে সমতা ফেরান তারা। প্রথমার্ধের ৩৬তম মিনিটে গোল করে হংকংকে এগিয়ে দিয়েছেলেন ম্যাট অর।

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে হামজাদের শুরুটা মন্দ হয়নি। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে বক্সের ভেতর পেছন থেকে ফাউল করে বসলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। স্পট কিকে ম্যাট ওর-এর গোল করতে ভুল হয়নি।

সেই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হলে ম্যাচে যেন ‘লাইফলাইন’ পায় বাংলাদেশ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের শমিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন অলিভার গেরবিগ। জাপানিজ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।

এরপর দশজনের হংকংকে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৪ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।

সেই গোলকে সম্বল করেই শেষ পর্যন্ত হংকংয়ের মাঠ থেকে এক পয়েন্ট ঝুলিতে নিয়ে ফিরছে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম