Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৭:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক মিঠুন আলীর (৩২) মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় পৌর এলাকার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠুন আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পেট্রোবাংলা এলাকার মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল ইসলাম নিক্সনের মধ্যে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে বড়ভাই মমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী দুপুরে তাদের বাড়িতে যায়। এ সময় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার কাছে থাকা ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল ইসলাম নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর