Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‌্যাব পরিচয়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‌্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলা থেকে সোনালি মুরগিবোঝাই ফরিদপুরগামী কাভার্ডভ্যান পাংশায় মৈশালা বাসস্ট্যান্ডে আসলে র‌্যাবের পোশাক পরিহিত ১৪ জন ব্যক্তি কাভার্ডভ্যানকে সিগন্যাল দিয়ে থামিয়ে দেই। পরে তারা র‍্যাব পরিচয় দিয়ে কাভার্ডভ্যানের চালক ও হেলপারসহ তিনজনের হাত ও মুখ কস্টেপ দিয়ে বেঁধে ফেলে।

এরপর একটি প্রাইভেটকারে জিম্মি করে কাভার্ডভ্যানসহ তাদের রাজবাড়ীর দিকে নিয়ে যায়। পরে মুরগির ভ্যানটি ফেলে রেখে অপহৃত তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।

বিজ্ঞাপন

কাভার্ডভ্যানের মালিকের ভাই জিসান বলেন, ‘গাড়িতে চালক সবুজ ও তার দুইজন সহযোগী রাকিব ও নাঈম ছিল। কুষ্টিয়া থেকে পাংশার মৈশালা আসলে আমাদের গাড়ি সিগন্যাল দেয় র‌্যাবের পোশাক পরা ১৪ জন ব্যক্তি। সিগন্যাল মান্য করে আমাদের চালক গাড়ি থামিয়ে দেয়। এরপর তাদের জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে ডাকাত দলের সদস্যরা। তাদের জিম্মি করে মুরগিভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়।’ গাড়িসহ ৫ লাখ ১০ হাজার টাকার মুরগি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ফরিদপুর র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা অংশে একটি ডাকাতির ঘটনা আমরা শুনেছি। প্রাথমিকভাবে শুনেছি, র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। আমাদের টিমের সদস্যরা সেখানে কাজ করছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর