Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে ড্রাম ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম আশিক (১৫)। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, স্কুলছাত্র আশিক বিকেলে বাইসাইকেলযোগে বাজার করতে যান। এসময় ভুরুঙ্গামারীগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর