Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাপুরে ছাত্রলীগ নেতার বসতঘরে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১২:৩৭

মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে দুর্বৃত্তদের আগুন।

বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ছাত্রলীগ নেতা বাপ্পির অভিযোগ, তার মা অসুস্থ থাকায় কয়েকদিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয়। এ কারণে তাদের পুরো বাড়িটি খালি ছিল। এই সুযোগে কে বা কারা গভীর রাতে ঘরে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলেও পুরো ঘর মুহূর্তেই পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গেলেও মালামাল কিছুই রক্ষা করতে পারেনি।

বিজ্ঞাপন

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে কোনো লোকজন ছিল না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’

বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর