Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে বন্দি আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৭:২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি শফিকুর রহমান (৮৪) নামে এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম সেরাজুল হক। তার কয়েদী নম্বর ৪৫৫৬/এ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর