Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন সিইসি’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:০৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২৩:২৬

‎‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন সিইসি। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য চালু হলো মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

উদ্বোধনকালে সিইসি বলেন, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করল। এতদিন প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আজ সেই বঞ্চনা দূর হলো।’

সিইসি জানান, তিন মাসের মধ্যে এই দুঃসাহসিক কাজ সম্পন্ন করেছে ইসি। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এই অ্যাপে। এই ঝুঁকিটা রয়ে গেছে। এই অ্যাপস সম্পর্কে সবাইকে সচেতন করা একটা চ্যালেঞ্জ। এই অ্যাপসকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা দরকার। ১৫০ এর বেশি দেশ অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

পোস্টাল ভোট বিডি বৈশ্বিক গণতন্ত্রের দুয়ার খুলে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দেশেও যাতে পোস্টাল ভোট কাভার করা যায়, সেটাও করেছি। কোনো নাগরিক যাতে ভোটাধিকার বঞ্চিত না হয়, সে ব্যাপারে এটা কাজ করবে।’

পোস্টাল বিডি অ্যাপটির মাধ্যমে ইসির বেধে দেওয়া সময়সীমা অনুযায়ী পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিরা বুধবার (১৯ নভেম্বর) থেকে রোববারের (২৩ নভেম্বর) মধ্যে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।

‎উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ইউরোপে বসবাসরতরা ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে, সৌদি আরবের বাংলাদেশিরা ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ৯ ডিসেম্বর ১৩ ডিসেম্বর, মধ্য প্রাচ্যের সৌদি আরব বাদে অন্যান্য দেশের বাংলাদেশিরা ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ভোট দিতে নিবন্ধন করতে হবে। এ ছাড়া বাংলাদেশে বসবাসরতরা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছে ইসি।

‎আজকে অ্যাপটি উদ্বোধনের পর থেকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা তাদের নাম, ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন এবং ভোটার তালিকায় নিজেদের নাম ওঠাতে পারবেন।

এই অ্যাপটি শুধুমাত্র প্রবাসীরা নন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরির ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাবে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।

বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো

সম্পর্কিত খবর