Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯

বাগেরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন এবং পুনরায় ভোট গণনার আবেদন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট রিটার্নিং অফিসার বরাবর আবেদনটি জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাপিল কৃষ্ণ মণ্ডল সই করা আবেদনে ভোট গণনার সময় কিছু কেন্দ্রে অনিয়ম ও ত্রুটির অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে সরকারি নির্ধারিত ফি বা অন্য কোনো নিয়ম থাকলে তা মানতে তার কোনো আপত্তি নেই বলেও আবেদনে উল্লেখ করেন কাপিল কৃষ্ণ মণ্ডল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

একটি জাতির জন্ম
৩০ মে ২০২৬ ০৮:০০

আরো

সম্পর্কিত খবর