Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বিষ প্রয়োগে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নে বিষ প্রয়োগে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) পদ্মশাখরা গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করেছেন কবুতরের মালিক।

অভিযুক্ত ইসমাইল গাজী (৩২) পদ্মশাখরা গ্রামের মশিয়ার গাজীর ছেলে। কবুতরের মালিক একই গ্রামের রায়হান কবির।

কবুতর মালিক রায়হান জানান, ‘আমার কবুতরের খামার রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির তিনশ কবুতর ছিল। প্রতিবেশী ইসমাইল গাজীর সরিষা ক্ষেতে আমার কবুতর মাঝেমধ্যে গিয়ে বসে। এছাড়া আশপাশের মাঠে গিয়েও বসে। সরিষা ক্ষেতে ইসমাইল গাজী বিষ দিয়েছে কিন্তু আমাদের জানাননি। কবুতর দল বেঁধে সরিষা ক্ষেতে গিয়ে বিষমিশ্রিত খাবার খেয়ে সরিষা ক্ষেতে ১০৮টি কবুতর ছটফট করে মারা যায়। সরিষা ক্ষেতে কবুতর বসার কারণে প্রতিহিংসাবশত ইসমাইল এ কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তার।

বিজ্ঞাপন

অভিযুক্ত সরিষা ক্ষেত মালিক ইসমাইল গাজীর ফোন নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সরিষা ক্ষেতে বিষ দিয়েছে সেখানে কবুতর মারা গেছে। এটি পরিকল্পিত না অনিচ্ছাকৃত ঘটনা সেটা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো