Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার জোংরা ইউনিয়নের সমসের নগরে ৮৪৬ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত সবুজ মিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সবুজ মিয়া সহ কয়েকজন ব্যক্তি ভোরে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবুজের সঙ্গীরা নিশ্চিত করেছেন, বিএসএফের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে সবুজ মিয়া নিহত হয়েছেন। পরে তারা (সঙ্গীরা) সেখান থেকে দ্রুত সরে যান।

বিজ্ঞাপন

এ ঘটনা প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন ৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।

তিনি জানান, বিএসএফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহটি ফেরত আনার জন্য আজ বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং ভবিষ্যতে সীমান্তে এমন হত্যাকাণ্ড এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর