Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন: নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, ৪২ জন উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে জামেলা টাওয়ার নামে একটি ১২তলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার ষ্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ছবি: সারাবাংলা

পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আগুন লাগা ভবন থেকে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আগুন লাগার খবর আমাদের কাছে ভোর ৫টা ৩৭ মিনিটে আসে। এরপর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর